ইমারাতে ইসলামিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন দিগন্ত, কাবুলে ৫২০ মিলিয়ন ডলারের ৩৮টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত

0
13

আফগানিস্তানের ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্ভাবনা ও আঞ্চলিক অর্থনৈতিক সংযোগ জোরদারের ধারাবাহিকতায় উজবেকিস্তানের সঙ্গে বেসরকারি খাতে সহযোগিতা নতুন মাত্রা পেয়েছে। কাবুলে আফগানিস্তান ও উজবেকিস্তানের বেসরকারি খাতের মধ্যে অনুষ্ঠিত এক ব্যবসায়িক যোগাযোগ ফোরামে উজবেকিস্তানের আন্দিজান প্রদেশের ব্যবসায়ীরা এবং আফগান ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। এ সময় মোট ৫২০ মিলিয়ন ডলার মূল্যের ৩৮টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

শিল্প ও বাণিজ্যমন্ত্রী নূরউদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের কথা উল্লেখ করে জানান, এ পর্যন্ত আফগানিস্তান ও উজবেকিস্তানের মধ্যে এক বিলিয়ন ডলারের বেশি মূল্যের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনি বলেন, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং এটি কেবল আলোচনার সীমা ছাড়িয়ে বাস্তব সহযোগিতায় রূপ নিয়েছে।

তিনি বলেন, আফগানিস্তান একদিকে উজবেক পণ্যের জন্য একটি বড় বাজার, অন্যদিকে দেশটির নিজস্ব রপ্তানি সক্ষমতাও যথেষ্ট রয়েছে। তিনি যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন সরকার দেশি ও বিদেশি উভয় বিনিয়োগকেই স্বাগত জানায়।

এদিকে, আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট জানিয়েছে, গত ছয় মাসে কাবুল ও তাসখন্দের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার হয়েছে এবং দুই পক্ষের মধ্যে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার মূল্যের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যার কিছু বাস্তবায়ন পর্যায়ে প্রবেশ করেছে। এছাড়া, দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

অন্যদিকে, উজবেকিস্তানের আন্দিজান প্রদেশের গভর্নর শাহরুখ বেক আবদুরহমানভ দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতির ওপর জোর দিয়ে জানান, উজবেক ব্যবসায়ীরা আফগান ব্যবসায়ীদের সঙ্গে তাদের অভিজ্ঞতা বিনিময় করতে প্রস্তুত। এছাড়া, উজবেকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রেসিডেন্ট দোরন ভোহাবভ পোল্ট্রি ফার্মিং, টেক্সটাইল, খাদ্যপণ্য, আসবাবপত্র উৎপাদন, লেদার জুতা, বিদ্যুৎ লাইন, ফার্মেসি এবং নির্মাণ খাতে উজবেক বিনিয়োগকারীদের উপস্থিতির কথা জানান এবং আশা প্রকাশ করেন যে দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা আরও প্রসারিত হবে।

এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে আফগানিস্তান ও উজবেকিস্তানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র
1. 38 memoranda of understanding worth a total of $520 million.
– https://tinyurl.com/48b23hwt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলেবাননের মারৌব শহরে সন্ত্রাসী ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪
পরবর্তী নিবন্ধবুরকিনায় জেএনআইএম মুজাহিদদের ১৫টি সফল অভিযান: ৯টি সামরিক ঘাঁটি বিজয়