রাজধানীতে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা, জামাতা আটক

0
12

রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগানে স্ত্রী ও শাশুড়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামাতা শিপনকে আটক করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—ফারজানা আক্তার রাত্রি (২০) ও তার মা ফিরোজা বেগম (৪৫)। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে সকাল সোয়া ১০টার তিকে তিনি মারা যান। একই ঘটনায় ফিরোজার মেয়ে রাত্রী ঘটনাস্থলে প্রাণ হারান।

বিষয়টি নিশ্চিত করেন কলাবাগান থানার পরিদর্শক তদন্ত ইব্রাহিম হোসেন সোহেল।

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বটগাঁও গ্রামের মো. ফারুক হোসেনের স্ত্রী ফিরোজা ও তার মেয়ে রাত্রী ।


তথ্যসূত্রঃ
https://tinyurl.com/ycxy6hth

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজাজুড়ে দখলদার ইসরায়েলের বর্বর হামলায় শহীদ ৭, ওষুধের গুদাম ধ্বংস
পরবর্তী নিবন্ধরাঙ্গামাটিতে চাঁদা না পেয়ে ৮০০ পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা