স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে পাঁচ বছর মেয়াদি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করছে ইমারাতে ইসলামিয়া

0
5

আফগানিস্তানের স্বাস্থ্যব্যবস্থায় দীর্ঘমেয়াদি কাঠামোগত পরিবর্তন এনে দেশীয় সক্ষমতার ভিত্তিতে একটি আধুনিক, স্বনির্ভর ও জনকল্যাণমুখী স্বাস্থ্যখাত গড়ে তুলতে পাঁচ বছর মেয়াদি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে ইমারাতে ইসলামিয়া। দেশীয় স্বাস্থ্যপণ্যের প্রসার, বিদেশি নির্ভরতা হ্রাস, মা ও শিশুমৃত্যু কমানো, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং দক্ষ মানবসম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে এই কৌশল দেশের স্বাস্থ্যখাতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

পাঁচ বছর মেয়াদি স্বাস্থ্য কৌশলের উদ্বোধনী অনুষ্ঠানে জনকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মৌলভী নূর জালাল জালালি হাফিযাহুল্লাহ বলেন, এই পরিকল্পনার মাধ্যমে দেশীয় স্বাস্থ্যপণ্যের উন্নয়ন ও ব্যবহার বৃদ্ধি পাবে, যা আফগানিস্তানের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করবে। তিনি বলেন, এ কৌশল বাস্তবায়নের ফলে স্বাস্থ্যখাতে বিদেশি নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে এবং দেশের যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের পেশাগত উপমন্ত্রী ড. আব্দুল লতিফ নাযারী বলেন, পাঁচ বছর মেয়াদি এই স্বাস্থ্য কৌশল কার্যকরভাবে বাস্তবায়িত হলে মা ও শিশুমৃত্যুর হার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, এই পরিকল্পনা স্বাস্থ্যখাতে জনগণের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি দেশের বিশেষজ্ঞ মানবসম্পদের আরও কার্যকর ব্যবহার নিশ্চিত করবে।

একই অনুষ্ঠানে প্রশাসনিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রী মৌলভী আব্দুস সালাম হানাফি হাফিযাহুল্লাহ বলেন, পাঁচ বছর মেয়াদি এই জাতীয় স্বাস্থ্য কৌশল আফগানিস্তানের স্বাস্থ্যখাতের উন্নয়নে একটি মৌলিক ভূমিকা পালন করতে পারে। তিনি স্বাস্থ্যখাতকে অধিক গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, পরিকল্পনাটি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের সর্বত্র স্বাস্থ্যসেবার মান এবং জনগণের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার আরও উন্নত হবে।

ইমারাতে ইসলামিয়ার এই পাঁচ বছর মেয়াদি স্বাস্থ্য কৌশল দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর, স্বনির্ভর ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, পরিকল্পনাটির সফল বাস্তবায়ন স্বাস্থ্যসেবার গুণগত মান বৃদ্ধি, দেশীয় সক্ষমতা জোরদার এবং জনগণের কল্যাণ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


‎তথ্যসূত্র
1. Public Health Minister Mawlawi Noor Jalal Jalali said the five-year health strategy
– https://tinyurl.com/3j7frd5d
– https://tinyurl.com/4w6ckc37
– https://tinyurl.com/mrxu9zy4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরে অবৈধ ইহুদী বসতি স্থাপনকারীদের হামলায় সরাসরি মদদ দিচ্ছে সন্ত্রাসী ইসরায়েল
পরবর্তী নিবন্ধআরো ১১টি ট্যাংক সম্পূর্ণরূপে মেরামত ও ব্যবহার উপযোগী করেছে ইমারাতে ইসলামিয়া জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়