ইমারাতে ইসলামিয়ার পারওয়ানে ব্যারাইট খনি উত্তোলনে পাঁচ বছরের চুক্তি, ৩০০ জনের কর্মসংস্থানের সুযোগ

0
2

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পেট্রোলিয়াম ও খনিজ মন্ত্রণালয় পারওয়ান প্রদেশের সুরখ পারসা জেলার ফ্রাঞ্জাল এলাকায় ব্যারাইট(বেরিয়াম সালফেট)খনি উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণের জন্য একটি বেসরকারি কোম্পানির সাথে পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর করেছে। নবী আফগান মিনারেলস এক্সট্রাকশন অ্যান্ড প্রসেসিং কোম্পানির সাথে স্বাক্ষরিত এই চুক্তির মোট মূল্য ১০ কোটি ৬০ লাখ আফগানি।

পেট্রোলিয়াম ও খনিজ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, খনিটির উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণ কার্যক্রমে প্রায় ৩০০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের খনি খাতের উন্নয়নে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করছে। এই চুক্তির আওতায় দেশের ভেতরেই ব্যারাইট প্রক্রিয়াজাতকরণের জন্য একটি প্ল্যান্ট স্থাপন করা হবে, যা কাঁচামাল রপ্তানির পরিবর্তে প্রক্রিয়াজাত পণ্য রপ্তানির মাধ্যমে মূল্য সংযোজন ও কর্মসংস্থান সৃষ্টি করবে।

ব্যারাইট খনি থেকে প্রাপ্ত খনিজটি তেল-গ্যাস খাতে ড্রিলিং ফ্লুইড হিসেবে এবং শিল্পকারখানায় রাসায়নিক উপাদান হিসেবে ব্যবহৃত হয়। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের খনি খাতের উন্নয়ন ও অর্থনৈতিক পুনর্গঠনে দৃঢ়প্রতিজ্ঞ; এই চুক্তি কর্মসংস্থান সৃষ্টি ও দেশীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


‎তথ্যসূত্র
1. The Ministry of Mines and Petroleum has signed a five-year contract with a private company
– https://tinyurl.com/38y859bp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজবিতে বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনের সময় ছাত্রদলের হামলা, জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত
পরবর্তী নিবন্ধঢাকেশ্বরী মন্দিরে সমকামী বিয়ের ঘটনায় জড়িতদের শাস্তি দাবিতে ১২৩০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি