অজ্ঞাত ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তুর হামলায় লোহিত সাগরে ডুবে গেল ভারতীয় জাহাজ

0
4

লোহিত সাগরে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তুর হামলায় একটি ভারতীয় পতাকাবাহী কার্গো জাহাজ ডুবে গেছে। ৪ আগস্ট, মঙ্গলবার ইয়েমেনের পশ্চিম উপকূলের কাছে এ ঘটনা ঘটে।

জাহাজটিতে মোট ১৪ জন নাবিক ছিল। তাদের মধ্যে ১৩ জন ভারতীয় এবং একজন ইয়েমেনের নাগরিক। ইয়েমেনের নিরাপত্তা বাহিনী সবাইকে জীবিত উদ্ধার করেছে। পরে তাদের চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।

ডুবে যাওয়া জাহাজটির নাম এমএসভি ফাইজে নূরে অলিয়া (MSV Faize Noore Oliya)। জাহাজটি হুথি নিয়ন্ত্রিত বন্দরনগরী হোদেইদাহর দক্ষিণে প্রায় ১৩ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। এ সময় একটি ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তুর আঘাতে জাহাজটি উল্টে যায় এবং পরে ডুবে যায়।

ইয়েমেনের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স জানিয়েছে, কোস্ট গার্ড ও নৌ ইউনিটের যৌথ অভিযানে সব নাবিককে উদ্ধার করা হয়েছে।

ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা এবং বাব আল-মান্দেব প্রণালির উপকূলীয় অঞ্চল নিয়ন্ত্রণ করে ইরান-সমর্থিত শিয়া বিদ্রোহীগোষ্ঠী হুথিরা। লোহিত সাগর, এডেন উপসাগর ও ভারত মহাসাগরকে সংযুক্ত করা এই প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হিসেবে পরিচিত।

সাম্প্রতিক মাসগুলোতে লোহিত সাগর ও আশপাশের সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা বেড়েছে। গত মাসে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয়। তারা জানায় সৌদির পণ্যবাহী কোনো জাহাজ লোহিত সাগরের বাব এল মান্দেব প্রণালি দিয়ে পার হতে দেওয়া হবে না।


তথ্যসূত্র
1.Indian vessel sinks after Red Sea attack off Yemen, all 14 crew rescued
– https://tinyurl.com/3w4n4thw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঢাকেশ্বরী মন্দিরে সমকামী বিয়ের ঘটনায় জড়িতদের শাস্তি দাবিতে ১২৩০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি
পরবর্তী নিবন্ধআশ-শাবাবের নিয়ন্ত্রণে কেন্দ্রীয় হিরান রাজ্যের ৩ শহর: নিহত মোগাদিশু বাহিনীর ১৫৮ শত্রু সৈন্য