ভোলায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর সোশ্যাল মাধ্যমে ভিডিও প্রচার

0
9

ভোলার বোরহানউদ্দিনে টিফিনের সময়ে বাড়িতে খেতে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। পরবর্তীতে ধর্ষণের সময় ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়।

সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) দিনগত রাত ১২টার পর এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বড় ভাই বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় পাঁচজনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলার পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী ও তার স্বজনদের অভিযোগ, গত ২৬ জুলাই দুপুরে স্কুলের টিফিন বিরতির সময় বাড়ি ফেরার পথে জিহাদ নামের এক যুবক ওই শিক্ষার্থীকে কৌশলে স্থানীয় একটি কলাবাগানে নিয়ে যায়। সেখানে আগে থেকেই রাহাদ, রহিম, জিসান ও ইমন অবস্থান করছিল। এ সময় ওই শিক্ষার্থী চিৎকার করলে রাহাদ তার মুখ চেপে ধরে প্রথমে ধর্ষণ করে। এবং জিসান মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করে। পরে জিহাদ, রহিম, জিসান ও ইমন পর্যায়ক্রমে তাকে ধর্ষণ করে।

ঘটনার কথা প্রকাশ করলে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মেয়েটিকে হুমকি দেয় ধর্ষকরা, ফলে শিশুটি এতদিন ভয়ে চুপ ছিল। কিন্তু পরবর্তীতেও তাকে নানাভাবে উত্যক্ত করা হয় এবং গত ৪ আগস্ট মঙ্গলবার অভিযুক্তরা ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দিলে বিষয়টি পরিবারের নজরে আসে। পরে পরিবারের সদস্যরা জিজ্ঞাসাবাদ করলে ভুক্তভোগী পুরো ঘটনা খুলে বলে।

এরপর মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর বড় ভাই বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় পাঁচজনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করেন। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা।


তথ্যসূত্র:
১। ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার
– https://tinyurl.com/27a8bhr5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের ৩টি অঞ্চলে সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের ৬ অভিযান
পরবর্তী নিবন্ধহাসিনাকে দেশে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ প্রগতিশীল শিক্ষকের গোপন তৎপরতা