
লালমনিরহাটের পাটগ্রামে মোবাইলে ভিডিও দেখানোর প্রলোভনে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মজিব উদ্দিন সেলিমকে (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ। বুধবার (১৯ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে উপজেলার জোংড়া ইউনিয়নের বাসিন্দা ভুক্তভোগী শিশুটির মা গরুর ঘাস কাটতে বাড়ির বাইরে যায়। এ সময় ভুক্তভোগী শিশুটি প্রতিবেশী অভিযুক্ত সেলিমের বাড়ির উঠানে খেলতে যায়। শিশুটির বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত সেলিম মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে তাকে ফুসলিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে সেলিম বাড়ির পেছন দিয়ে পালিয়ে যায়। এ সময় মেয়েটি রক্তাক্ত অবস্থায় বাড়ি এসে কান্নাকাটি করে ধর্ষণের ঘটনা জানায়।
এ অবস্থায় আহত শিশুটিকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শিশুটির শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। বর্তমানে শিশুটি রংপুরে চিকিৎসাধীন রয়েছে।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাজমুল হক সাংবাদিকদের বলেন, শিশুটি যৌন নিপীড়নের শিকার হয়েছে। শিশুটির অবস্থা মুমূর্ষু হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তথ্যসূত্র:
১। প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নৈশপ্রহরী গ্রেফতার
– https://tinyurl.com/5h4k2fn9


