শিলিগুড়িতে গরু পাচারের নিছক সন্দেহের জেরে দুই মুসলিমকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, আহত আরও ৩

0
0

পশ্চিমবঙ্গের শিলিগুড়ি জেলার মাটিগাড়া-বাগডোগরা এলাকায় গরু পাচারের নিছক সন্দেহের জেরে দুই মুসলিমকে পিটিয়ে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদী জনতা।

শুক্রবার (২ অক্টোবর) গভীর রাতে ওই এলাকায় একটি পিকআপ ভ্যান ও একটি চারচাকা গাড়ি প্রবেশ করতেই উন্মত্ত হিন্দুত্ববাদী জনতা সেগুলো ঘিরে ফেলে। প্রচলিত আইনের কোনও তোয়াক্কা না করেই তারা মুসলিমদের নির্মম গণপিটুনি আরম্ভ করে।

হত্যার শিকার মুসলিম ভ্যানচালক শহিদ আখতার উত্তর দিনাজপুরের বাসিন্দা। উগ্রপন্থীরা তাকে গাড়ি থেকে নামিয়ে বড় পাথর দিয়ে মাথা থেঁতলে দেয়। তার পিকআপ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

তখন প্রাণভয়ে চারচাকা গাড়িটি ফেলে আরও চার মুসলিম যুবক পালানোর চেষ্টা করে। কিন্তু উগ্র হিন্দুত্ববাদী জনতা তাদের ধাওয়া করে একটি বস্তি এলাকায় ধরে ফেলে এবং অমানবিক নির্যাতন চালায়। এরফলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক মুসলিমের মৃত্যু হয়। তিনি হলেন হরিয়ানার বাসিন্দা শাদ মোহম্মদ।

এছাড়া আমির, আরিফ খান ও আকরাম নামের আরও কয়েকজন মুসলিম যুবক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি ইস্ট অনির্বাণ মজুমদার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে। কিন্তু অতীত অভিজ্ঞতা বলে, এ ধরনের গণপিটুনির ঘটনায় দোষীরা প্রায়শই পার পেয়ে যায়। তাই উগ্র হিন্দুত্ববাদী জনতার কর্মকাণ্ড দিনদিন আরও বেপরোয়া হয়ে উঠেছে।

পর্যবেক্ষকদের মতে, বর্তমান ভারতে মুসলমানরা এক ভয়াবহ ও দমবন্ধ করা পরিস্থিতির শিকার। যেখানে স্রেফ গুজবের বশবর্তী হয়ে যেকোনও সময় তাদেরকে পিটিয়ে হত্যা করা একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/ywettk36
2. https://tinyurl.com/3yh66r98

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকলকাতায় ভিত্তিহীন দাবিতে আবারও বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা করেছে উগ্র হিন্দুত্ববাদীরা
পরবর্তী নিবন্ধরাজধানী মোগাদিশু ও আফগোয়েতে আশ-শাবাবের পৃথক অভিযানে ৪ শত্রু সেনা হতাহত