কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশি সন্দেহে ২ ভারতীয় মুসলিমকে গুলি করে বাংলাদেশে ফেলে গেল সন্ত্রাসী বিএসএফ

0
3

কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় মুসলিমকে গুলি করে ফেলে রেখে যায় ভারতীয় সন্ত্রাসী বাহিনী বিএসএফ। পরে স্থানীয় বাংলাদেশিরা গুরুতর আহত অবস্থায় দুই ভারতীয় নাগরিককে উদ্ধার করে একটি বেসরকারি ক্লিনিক নিয়ে যান। বর্তমানে তারা পুলিশি হেফাজতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন ভারতের আসাম রাজ্যের সিংমারী জেলার সুখচর উপজেলার ভেড়ামারা গ্রামের ইসমাইল হোসেন (৩৫) ও আবদুল আনিছ ওরফে খাজা (৩৯)।

ভুক্তভোগীরা গণমাধ্যমকে জানায়, রোববার (৪ অক্টোবর) তারা ভারতীয় সীমান্তবর্তী এলাকায় গরু চরাচ্ছিলেন, এ সময় বিএসএফ সদস্যরা তাদেরকে বাংলাদেশি সন্দেহে আটক করে। তারা বারবার নিজেদের ভারতীয় নাগরিক বলে পরিচয় দেওয়ার পরও বিএসএফ সদস্যরা তাদের ওপর অমানবিক নির্যাতন চালায় এবং সীমান্তের কাছে এনে গুলি করে। পরে তারদেরকে মৃত ভেবে সীমান্ত এলাকায় ফেলে রাখা হলে তারা নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

পরে স্থানীয় কয়েকজন বাংলাদেশি মাঝি তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান এবং পরবর্তীতে পুলিশ তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান সাংবাদিকদের জানান, হাসপাতালে চিকিৎসাধীন ওই দুই ভারতীয় নাগরিকের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাদের বুক, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাত রয়েছে।

এ ঘটনায় বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে একটি মামলা হয়েছে বলে গণমাধ্যমে জানিয়েছে পুলিশ। আহত দুজন নিজেদের ভারতীয় নাগরিক দাবি করে দেশে ফেরার ব্যবস্থা করতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।


তথ্যসূত্র:
১। বাংলাদেশি ভেবে নিজ দেশের দুই নাগরিককে গুলি করে ফেলে গেল বিএসএফ
– https://tinyurl.com/y3kafam7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনাটোরে মসজিদে ফজরের আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করলো দুর্বৃত্তরা
পরবর্তী নিবন্ধদিল্লিতে যৌন হেনস্থায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি, অপরদিকে হেনস্থার শিকার নারী সাংবাদিক আটক