দিল্লিতে যৌন হেনস্থায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি, অপরদিকে হেনস্থার শিকার নারী সাংবাদিক আটক

0
6

তদন্ত চলমান থাকার মধ্যেই যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত দিল্লি পুলিশ কর্মকর্তা বিবেক ভগতকে পদোন্নতি দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠেছে। গত ৩ অক্টোবর দিল্লির যন্তর মন্তরের বিক্ষোভে নারী সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার ও যৌন হয়রানি করা হয়েছে বলে ওই পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে ভুক্তভোগী সাংবাদিক। কিন্তু সোমবার (৫ অক্টোবর) অভিযুক্ত পুলিশকে সহকারী কমিশনার (এসিপি) পদ হতে অতিরিক্ত ডেপুটি কমিশনার পদে পদোন্নতি দেওয়া হয়।

অভিযুক্ত এই পুলিশের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিতে সোমবার দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার বাইরে বিক্ষোভ করেছে সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মী। বিক্ষোভে ওই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তেরও দাবি জানানো হয়। কিন্তু এর প্রতিক্রিয়ায় উল্টো বিক্ষোভকারীদের ১৮ জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে যৌন হেনস্থার শিকার ভুক্তভোগী নারী সাংবাদিকও রয়েছেন।

পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা অজুহাত দেখায়, এই পদোন্নতি নিয়মিত প্রক্রিয়ার অংশ, যৌন হেনস্থার অভিযোগ ওঠার অনেক আগেই পদোন্নতির প্রস্তাব করা হয়েছিল। অপরদিকে বিরোধীদের অভিযোগ, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পদোন্নতির সিদ্ধান্ত পুনর্বিবেচনায় রাখা উচিত ছিল।

নারী সাংবাদিকদের পাশাপাশি অন্যান্য বিক্ষোভকারীদের সাথেও পুলিশ সদস্যদের দুর্ব্যবহারের অভিযোগ সামনে এসেছে। ছাত্র সংগঠন আইসার নেত্রী নেহা বোরা অভিযোগ করেন, পুলিশ যে গাড়িতে তাকে নিয়ে যায়, সেখানে কোনও নারী পুলিশ সদস্য ছিলেন না। পরে তাকে যন্তর-মন্তর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের নারেলা এলাকায় নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়। আইসার অভিযোগ, ওই সময় নেহা বোরার কাছে যোগাযোগের জন্য তার মোবাইল ফোনও ছিল না।

এসব ঘটনায় দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকগণ।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2x65hvs5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশি সন্দেহে ২ ভারতীয় মুসলিমকে গুলি করে বাংলাদেশে ফেলে গেল সন্ত্রাসী বিএসএফ
পরবর্তী নিবন্ধ‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’, হবিগঞ্জে সভায় এএসআই