বালখ প্রদেশে ওষুধ শিল্পে সম্প্রসারণ, স্বনির্ভরতার পথে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান

0
14

পাকিস্তান থেকে ওষুধ আমদানির ওপর পূর্ণ নিষেধাজ্ঞা জারির পর আফগানিস্তানে স্থানীয়ভাবে উৎপাদিত ওষুধের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উৎপাদন বৃদ্ধির ফলে সংশ্লিষ্ট কারখানাগুলোতে শ্রমিকের সংখ্যাও বেড়েছে, যা দেশের ওষুধ শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

বালখ প্রদেশের একটি কারখানার প্রধান জামারগ শিনওয়ারি এক সাক্ষাৎকারে জানান, বাজারের চাহিদা অনুযায়ী তাদের কারখানায় কর্মীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং ওষুধ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। তিনি বলেন, আগে যেখানে প্রায় তিন হাজার পণ্য উৎপাদন করা হতো, বর্তমানে তা বৃদ্ধি পেয়ে ছয় হাজার থেকে আট হাজারে পৌঁছেছে। একই কারখানার কর্মী মোহাম্মদ জাফর মোহাম্মাদি জানান, দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় তারা সন্তুষ্ট এবং আফগানিস্তান ধীরে ধীরে স্বনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছে।

কারখানার ওষুধ প্রস্তুতকারীরা দেশীয়ভাবে উৎপাদিত ওষুধের মান সম্পর্কে আস্থা প্রকাশ করেছেন। তাদের মতে, আফগানিস্তানে উৎপাদিত ওষুধের মান আমদানিকৃত ওষুধের তুলনায় উন্নত। তারা দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথাও উল্লেখ করেন। অন্যদিকে বালখ প্রদেশের শিল্প ও বাণিজ্য বিভাগের কর্মকর্তারা মনে করেন, দেশীয় উৎপাদনের মান উন্নয়ন আমদানি হ্রাস এবং কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে বালখ প্রদেশে দুটি ওষুধ উৎপাদন কারখানা আছে এবং অদূর ভবিষ্যতে আরও একটি কারখানা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

দেশীয় শিল্পের এই অগ্রগতি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও স্বনির্ভরতার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয়ভাবে উৎপাদন বৃদ্ধির ফলে কর্মসংস্থানের সুযোগ প্রসারিত হওয়ার পাশাপাশি দেশের স্বাস্থ্যখাতেও ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1.Local Medicine Production Increases After Ban on Pakistani Imports
– https://tinyurl.com/msuru9pc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবেতন ও ছুটির টাকা আদায়ে রাস্তা অবরোধ করতে হচ্ছে নারী শ্রমিকদের
পরবর্তী নিবন্ধবুরকিনা ফাসো || জেএনআইএম মুজাহিদদের পৃথক আক্রমণে অন্তত ১০ জান্তা সদস্য নিহত