ভোলার চরফ্যাশনে ঘরের মালামাল লুট করে তিন সন্তানের জননীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ

0
14

ভোলার চরফ্যাশনে ঘরে ঢুকে ২ ভরি স্বর্ণ ও ৪ লাখ টাকা লুটের পর ৩ সন্তানের এক জননীর শয়নকক্ষে তাকে অবরুদ্ধ করে ধর্ষণের অভিযোগ উঠেছে ৩ যুবকের বিরুদ্ধে। একপর্যায়ে গৃহবধূর সন্তানদের চিৎকারে ওই যুবকেরা পালিয়ে যায়। তখন শিশু-সন্তানরা তাদের মাকে ঘরে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে।

গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ওই গৃহবধূ চরফ্যাশন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে আবদুল্লাহপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

গণমাধ্যমকে ভুক্তভোগী জানান, ঘটনার দিন মঙ্গলবার ওই গৃহবধূ তার বাড়ি সংলগ্ন স্থানে জমি কেনার জন্য ব্যাংক থেকে ৪ লাখ টাকা তুলে বাড়ি ফেরেন। বুধবার সকালে ওই টাকা জমি মালিককে দেওয়ার কথা ছিল। তিনি একাই তিন শিশু সন্তান নিয়ে বাস করতেন, কারণ তার স্বামী চট্টগ্রামে কর্মস্থলে ছিলেন।

রাতে খাবার শেষে সন্তানদের সঙ্গে ঘুমিয়ে পড়েন তিনি। ভুলবশত ঘরের সিঁড়ির চিলেকোঠার গেইট খোলা ছিল। গভীর রাতে ঘরে হাটার শব্দ শুনে তিনি সজাগ হন। এ সময় নুর করিম ও তার সঙ্গীরা হামলা চালিয়ে তার হাত ও মুখ বেঁধে রাখে এবং ৪ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণ অলংকারসহ ঘরের সকল মালামাল লুট করে। শিশু সন্তানদের অস্ত্রের মুখে অন্য একটি কক্ষে আটকানো হয় এবং গৃহবধূকে শয়নকক্ষে অবরুদ্ধ রাখা হয়। সেখানেই গৃহবধূকে নুর করিম, হানিফ ও নাজমুল ধর্ষণ করে। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগী গৃহবধূ বাদি হয়ে ৪ জনকে আসামি করে চরফ্যাশন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


তথ্যসূত্র:
১। চরফ্যাশনে ৩ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ
– https://tinyurl.com/bdhmcye7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জায়গা দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
পরবর্তী নিবন্ধরমাদান উপলক্ষে দেশব্যাপী বিশেষ কর্মঘণ্টা ঘোষণা করেছে ইমারাতে ইসলামিয়া