২০২৫ সালে ৫৬ টন জাফরান রফতানি করেছে ইমারাতে ইসলামিয়া

0
0

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কৃষিভিত্তিক রপ্তানি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে জাফরান। ২০২৫ সালে দেশটি মোট ৫৬ টন জাফরান রপ্তানি করে ৫৪ মিলিয়ন ডলার আয় করেছে। আন্তর্জাতিক বাজারে আফগান জাফরানের ক্রমবর্ধমান চাহিদা এবং উচ্চমানের স্বীকৃতি দেশের কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে জাফরান রপ্তানির মূল্য আগের বছরের তুলনায় ১০ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল সালাম জাওয়াদ আখুন্দজাদা হাফিযাহুল্লাহ জানান, আফগানিস্তানের জাফরান ভারত, স্পেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইতালি, তুরস্ক ও ওমানে রপ্তানি করা হয়েছে।

হেরাত প্রদেশের কৃষি ও প্রাণিসম্পদ চেম্বারের কর্মকর্তারা জানান, বিভিন্ন প্রদেশে জাফরান চাষের বিস্তার এবং পণ্যের উন্নত মান রপ্তানি বৃদ্ধির প্রধান কারণ হিসেবে কাজ করেছে। তাদের ভাষ্যমতে, স্বাদ, রঙ ও গুণগত মানের বিচারে আফগান জাফরান টানা কয়েক বছর আন্তর্জাতিক মূল্যায়নে শীর্ষ অবস্থান ধরে রেখেছে।

চেম্বারের প্রধান বশির আহমদ বাহাদুরি হাফিযাহুল্লাহ বলেন, দেশের প্রায় ৯০ শতাংশ জাফরান হেরাত প্রদেশে উৎপাদিত হয়। বর্তমানে প্রায় ১০,৫০০ হেক্টর জমিতে জাফরান চাষ হচ্ছে এবং প্রতি বছর এক হাজার হেক্টরের বেশি জমি নতুন করে চাষের আওতায় যুক্ত হচ্ছে। উচ্চমূল্যের এই কৃষিপণ্য থেকে কৃষকেরা উল্লেখযোগ্যভাবে উপকৃত হচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

দেশের কৃষিখাতের এই সম্ভাবনাময় খাতটির আরও বিকাশে সরকারের পক্ষ থেকে চাষিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা হচ্ছে। উৎপাদন বৃদ্ধি, আন্তর্জাতিক মান বজায় রাখা এবং নতুন বাজার সম্প্রসারণের ধারাবাহিকতা বজায় থাকলে আফগান জাফরান ভবিষ্যতেও বৈশ্বিক বাজারে দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য হিসেবে অবস্থান আরও সুদৃঢ় করবে।


তথ্যসূত্র:
1.Afghan Saffron Exports Rise to $54 Million in 2025
– https://tinyurl.com/yt9dcbtb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াত কর্মীকে পথ আটকিয়ে মারধর ও ছুরিকাঘাত