পাকিস্তানের বিমান হামলায় শহীদদের পরিবারের পাশে ইমারাতে ইসলামিয়া

0
46

নানগারহার প্রদেশের বেহসুদ জেলায় পাকিস্তানি সামরিক বাহিনীর বিমান হামলায় শহীদ ও আহতদের পরিবারের খোঁজখবর নিতে এবং তাৎক্ষণিক সহায়তা পৌঁছে দিতে নির্দেশ দিয়েছে ইমারাতে ইসলামিয়া কর্তৃপক্ষ। ইমারাতে ইসলামিয়ার স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেছেন।

নানগারহারের উপ-গভর্নর এবং ২০১ সেনা কর্পসের উপ-কমান্ডার বেহসুদ জেলার গারদি কাচ এলাকায় পৌঁছেছেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সরাসরি কথা বলে তাদের সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন। পাকিস্তানি বিমান হামলায় অন্তত ২৩ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জন নিহতের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

ইমারাতে ইসলামিয়ার কর্মকর্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, আফগানিস্তানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন করে এই হামলা চালানো হয়েছে।

ইমারাতে ইসলামিয়া নিহতদের রুহের মাগফিরাত কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। কর্তৃপক্ষ আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছে। উদ্ধারকাজ অব্যাহত রেখে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অন্যদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে।


তথ্যসূত্র:
1.Emergency Aid Being Head to Nangarhar Victim Families
– https://tinyurl.com/2kf2e6yz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআরাকানের মংডুতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করল সন্ত্রাসী আরাকান আর্মি
পরবর্তী নিবন্ধবুরকিনা ফাসোতে ২টি শত্রু সামরিক ব্যারাকে জেএন‌আইএম মুজাহিদদের হামলায় অন্তত ১৩ শত্রু সেনা নিহত