
জামিন পাওয়ার পর ফরিদপুর জেল গেটে নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করেছে বিএনপির এমপি শহিদুল ইসলাম খান। জামিন পাওয়া সিদ্দিক মিয়া আওয়ামী লীগের ভাঙ্গা উপজেলা কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, গত রোববার (০৮ মার্চ) দুপুরে মুক্তির পরে তাকে ফুলের মালা পরিয়ে জেলগেটে স্বাগত জানায় শহিদুল ইসলাম বাবুলসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের একাধিক নেতা।
এ সময় জেলগেটে একে অপরকে ফুলের মালা গলায় পরিয়ে দেওয়া এবং ফুল ছিটিয়ে আনন্দ উদযাপন করার দৃশ্য লক্ষ করা যায়। সিদ্দিক মিয়া ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
কারামুক্তির পরে ইউপি চেয়ারম্যান সিদ্দিক মিয়া জানায়, আমার জেলমুক্তির জন্য নবনির্বাচিত এমপি শহিদুল ইসলাম বাবুলের প্রতি আমি কৃতজ্ঞ।
তথ্যসূত্র:
১। জেলগেটে আ.লীগ নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করলেন বিএনপির এমপি
- https://tinyurl.com/yzkxuk59


