মেডিকেল শিক্ষার্থীসহ কঙ্কাল চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪৭ মাথার খুলি উদ্ধার

0
32

রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান এ তথ্য জানায়।

গ্রেপ্তারকৃতরা হল কাজী জহরুল ইসলাম, আবুল কালাম আজাদ ও আসাদুল্লাহ। তাদের মধ্যে কাজী জহরুল ইসলাম সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতালের একজন শিক্ষার্থী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মনিপুরীপাড়ায় অভিযান চালিয়ে কাজী জহরুল ইসলামকে আটক করে। সোমবার (০৯ মার্চ) রাতে তারা কবর থেকে মানবদেহের কঙ্কাল তুলে বিক্রির চেষ্টা করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তেজগাঁও কলেজের সামনে থেকে আবুল কালাম আজাদ ও আসাদুল্লাহকে আটক করা হয়। আজাদের নামে কঙ্কাল চুরি, ডাকাতির প্রস্তুতি, মাদকসহ ২১টি মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তাদের কাছে অনেক কঙ্কাল আছে বলে জানায়। পরে তাদের তথ্য মোতাবেক সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতালের ক্যাম্পাসের হোস্টেল থেকে ৪৭টি মাথার খুলি উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ফয়সাল নামের এক ব্যক্তি এই চক্রের মূলহোতা। সে দীর্ঘদিন এই ব্যবসার সঙ্গে জড়িত। অনলাইনে তাদের একটি বড় নেটওয়ার্ক রয়েছে। কয়েক বছর যাবৎ ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও গাজীপুর এলাকা থেকে কঙ্কাল সংগ্রহ করে বিক্রি করে আসছিল তারা।

প্রতিটি কঙ্কাল ছয় থেকে আট হাজার টাকায় কিনে ১৫ থেকে ২০ হাজার টাকায় বিক্রি করে। তাদের বেশিরভাগ ক্রেতাই বিভিন্ন মেডিকেল শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান জানায়, এটি একটি সংঘবদ্ধ চক্র। তারা দেশব্যাপী এই ব্যবসা পরিচালনা করে আসছে। চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

জিজ্ঞাসাবাদে তারা জানান, ফয়সাল এই ব্যবসার মূলহোতা। অনলাইনে তার ‘বোন সেলিং’ নামে একটি গ্রুপ আছে। এই গ্রুপে তার ৭শত জন কর্মী কাজ করে। গ্রুপ মেম্বার আছে ২০ হাজারের মতো।


তথ্যসূত্র:
১। ৪৭ মাথার খুলি উদ্ধার, মেডিকেল শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩
– https://tinyurl.com/2xj4x8rs

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবগুড়ায় মাদ্রাসা ছাত্রকে তুলে নিয়ে রাতভর উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবী করল একদল বখাটে
পরবর্তী নিবন্ধময়মনসিংহে ধানক্ষেত থেকে সদ্য ভূমিষ্ঠ নবজাতক উদ্ধার