আফগানিস্তানে পাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনীর হামলায় ৩ বেসামরিক মুসলিম শহীদ

0
14

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা (ডুরান্ড লাইন) সংলগ্ন একাধিক প্রদেশে পাকিস্তানের সন্ত্রাসী বাহিনীর হামলা এখনো অব্যাহত রয়েছে। এসব হামলায় তিনজন বেসামরিক মুসলিম শহীদ ও তিনজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া বহু বাড়িঘর ও মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ২০টি গৃহপালিত পশু মারা গেছে।

ইমারতে ইসলামিয়ার উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ এক্সে দেওয়া এক বার্তায় জানান, গত ১০ মার্চ রাতে পাকতিয়া প্রদেশের দান্ড পাতান জেলার একটি গ্রামে একটি মর্টার শেল একটি বাড়িতে আঘাত করলে তিনজন বেসামরিক ব্যক্তি শহীদ হন এবং আরও তিনজন আহত হন।

তিনি আরও জানান, পাকতিকা প্রদেশের শকিন জেলায় সাধারণ মানুষের বাড়িঘর ও জনসাধারণের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ২৬টি মর্টার ও আর্টিলারি শেল নিক্ষেপ করা হয়েছে। একই সময় বর্মাল জেলায় প্রায় ৯০টি মর্টার ও আর্টিলারি শেল নিক্ষেপ করা হয়েছে। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এছাড়া খোস্ত প্রদেশের জাজী মায়দান জেলায় ভারী অস্ত্রের গোলায় একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন এবং কয়েকটি পরিবার ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছে।

পাশাপাশি নূরিস্তান প্রদেশের কয়েকটি এলাকায়ও মর্টার ও আর্টিলারি হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এতে কয়েকটি গ্রাম লক্ষ্যবস্তুতে পরিণত হয়, বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হন, কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং ২০টি গৃহপালিত পশু মারা যায়।


তথ্যসূত্র:
১। Pakistan’s military regime are still continuing in some areas of provinces located along the hypothetical Durand Line
– https://tinyurl.com/4eexy5e7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধময়মনসিংহে ধানক্ষেত থেকে সদ্য ভূমিষ্ঠ নবজাতক উদ্ধার
পরবর্তী নিবন্ধ‎কক্সবাজারের উখিয়ায় সাহরির সময় ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা করলো দুর্বৃত্তরা