চুরির আগে পুলিশের সঙ্গে গরুচোরের আঁতাত, চোরের ফোনে মিলল প্রমাণ, এএসআই বরখাস্ত

0
53

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক গরুচোরের মোবাইল ফোনে পুলিশের সঙ্গে সহযোগিতার আলাপের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত পুলিশের সহকারী উপপরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আবদুর রউফ বিষয়টি নিশ্চিত করে জানায়, অভিযুক্ত এএসআই মোহাম্মদ মাসুদকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, বুধবার (২৫ মার্চ) রাতে বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের দশানি গ্রামের বাসিন্দা মানিক মিয়ার একটি গরু চুরি হয়। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে সন্দেহভাজন আলাল মিয়ার বাড়ি থেকে গরুটি উদ্ধার করা হয়। এবং গরু উদ্ধারের সময় স্থানীয়রা আলালের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেন। এতে বাঞ্ছারামপুর মডেল থানার এএসআই মোহাম্মদ মাসুদের সঙ্গে তার যোগাযোগের বিভিন্ন তথ্য পাওয়া যায়। ইমোতে ভয়েস মেসেজ, চ্যাট ও কলের আলামত থাকার কথাও জানান স্থানীয়রা।

স্থানীয়রা জানান, আলাল মিয়া অতীতে মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত ছিল এবং সেই সূত্রেই এএসআই মাসুদের সঙ্গে তার পরিচয়। সর্বশেষ গরু চুরির সময়ও সে ওই পুলিশ সদস্যের সঙ্গে যোগাযোগ করেছিল।

ভয়েস রেকর্ড থেকে জানা যায়, গরু চুরির আগে এএসআই মাসুদকে কল দিয়ে আলাল বলে, ‘চুরি করতে যাচ্ছি, অসুবিধা হলে সহযোগিতা করবেন।’

পুলিশ সুপার আবদুর রউফ জানায়, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট এএসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


তথ্যসূত্র:
১। চুরি করতে যাচ্ছি, অসুবিধা হলে সহযোগিতা করবেন: এএসআইকে চোর
– https://tinyurl.com/8wy4tn29

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস করেছে ইরান
পরবর্তী নিবন্ধমুন্নী সাহার অ্যাকাউন্টে ১২০ কোটি টাকা উত্তোলন, দুদকের তদন্তে অস্বচ্ছ লেনদেন