পাকিস্তানি আগ্রাসনের বিরুদ্ধে ইমারাতে ইসলামিয়ার খোস্ত প্রদেশের বাসিন্দাদের প্রতিরোধের ঘোষণা

0
4

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের খোস্ত প্রদেশের জাজাই ময়দান ও আলিশের জেলার বাসিন্দারা পাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনীর হামলার প্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। তারা জানিয়েছেন, চলমান পরিস্থিতিতে তারা তাদের নিরাপত্তা বাহিনীর সঙ্গে একত্রে পাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার জনগণ নিরাপত্তা বাহিনীর পাশে থেকে সীমান্ত রক্ষায় নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। তাদের মতে, এ ধরনের পরিস্থিতিতে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণ ও বিমান হামলায় খোস্ত, কুনার ও পাক্তিকা প্রদেশে বহু বেসামরিক নাগরিক শহীদ ও আহত হয়েছেন। এ অবস্থায় সীমান্তবর্তী জেলাগুলোর বাসিন্দারা নিজেদের এলাকা ও জনগণের সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান অনেক আগেই ‘রাদ্দুয-জুলম’ অভিযানের অধীনে পাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিরোধের ঘোষণা দিয়েছে। জনগণ ও নিরাপত্তা বাহিনীর সমন্বিত অবস্থান দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে।


তথ্যসূত্র
1.Residents of the Zazai Maidan and Alisher districts in Khost have announced
– https://tinyurl.com/ycxhjx8p

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানি সন্ত্রাসী বাহিনীর উপর আইএমপি মুজাহিদদের হামলা: অন্তত ৭ সন্ত্রাসী সেনা নিহত
পরবর্তী নিবন্ধ‎ভারতের মহারাষ্ট্রে রামনবমী শোভাযাত্রায় মসজিদের দিকে তীর নিক্ষেপের ভঙ্গিমা করে উগ্র হিন্দুত্ববাদীদের মুসলিমবিরোধী উস্কানি