সৌদির প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলা: অন্তত ১২ মার্কিন সেনা আহত

0
23

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ দ্বিতীয় মাসে প্রবেশ করেছে। এরই মধ্যে ২৭ মার্চ, শুক্রবার সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

এপি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলাটি চালানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন মার্কিন কর্মকর্তা জানিয়েছে, এ হামলায় কয়েকটি মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমানও ধ্বংস হয়েছে।

মধ্য প্রাচ্যের চলামান উত্তেজনা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩০০-র বেশি মার্কিন সেনা আহত এবং অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, সৌদি আরবে ২ হাজার ৩২১ জন মার্কিন সৈন্য রয়েছে। তারা সৌদি সরকারের সঙ্গে সমন্বয় করে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা এবং মার্কিন সামরিক বিমানের কার্যক্রমে সহায়তা দেয়। রিয়াদের প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে কিছু সৈন্য মোতায়েন রয়েছে, যারা প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি এবং থাড প্রতিরক্ষাব্যবস্থার মতো সরঞ্জাম পরিচালনা করে।

বিশ্লেষকদের মতে, এক মাস পেরিয়ে গেলেও সংঘাত কমার কোনো লক্ষণ নেই। বরং উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এবং পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি হচ্ছে।


তথ্যসূত্র
1. Twelve US troops wounded in Iran strike on base in Saudi Arabia, US official says
– https://tinyurl.com/ypm99az6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‎ভারতের মহারাষ্ট্রে রামনবমী শোভাযাত্রায় মসজিদের দিকে তীর নিক্ষেপের ভঙ্গিমা করে উগ্র হিন্দুত্ববাদীদের মুসলিমবিরোধী উস্কানি
পরবর্তী নিবন্ধলেবাননের ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় ৯ দখলদার ইসরায়েলি সেনা আহত