চট্টগ্রামে চাঁদা আদায় নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৮ জন আহত, অস্ত্রের মহড়ায় এলাকায় আতঙ্ক

0
11

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে বিএনপির দু’গ্রপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। গত মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর থেকে উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় ঘটনাটি ঘটেছে। এসময় উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনার সময় চাঁদাবাজদের বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিতে দেখা যায়। এঘটনায় পুরো এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

জানা গেছে, বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে কাঠ ও বালুর ট্রাক থেকে ১ হাজার টাকা করে চাঁদা আদায় করা হয়। ৫ আগষ্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ আলমগীর ও স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ কালার নেতৃত্বে চাঁদা তোলা হতো। ১২ ফেব্রয়ারি জাতীয় নির্বাচনের পর তাদেরকে সরিয়ে নুর উদ্দিনের গ্রুপ চাঁদা তোলার দায়িত্ব নেয়। চাঁদা আদায় নিয়ে দু’গ্রুপের মধ্যে দ্বন্দ্ব ছিল।

মঙ্গলবার চাঁদা তোলা নিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ফরেস্ট অফিস এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ট্রাক, বালুর গাড়ি থেকে চাঁদা আদায়, মাদক নিয়ন্ত্রন সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডকে ঘিরে বিএনপির দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জেরে মঙ্গলবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগে বনবিভাগের এক কর্মকর্তাকে মারধর করে তারা।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানায়, ফরেস্ট অফিস এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


তথ্যসূত্র:
১। মিরসরাইয়ে চাঁদা আদায় নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৮ জন আহত
– https://tinyurl.com/2mybdja3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
পরবর্তী নিবন্ধপাবনায় দিনমজুরকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করলো অজ্ঞাত ব্যক্তিরা