আফগানিস্তানে বালখ প্রদেশের আঞ্চলিক হাসপাতালে এন্ডোস্কোপিক সাইনাস সার্জারির মাধ্যমে নাকের টিউমার অপসারণ সফলভাবে সম্পন্ন

0
0

আফগানিস্তানের বালখ প্রদেশে আবু আলী সিনা বালখি আঞ্চলিক হাসপাতালে প্রথমবারের মতো ন্যাসাল (নাকের) টিউমার অপসারণের জন্য একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। এটি ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি নামে পরিচিত।

হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিশেষজ্ঞ টিম ৪৫ বছর বয়সী এক রোগীর ওপর এই অস্ত্রোপচার পরিচালনা করেছেন। এর আগে উক্ত রোগী ক্রমাগত নাকবন্ধ ও মাথাব্যথাজনিত কষ্টে ভুগছিলেন।

কর্মকর্তাগণ জানান, উক্ত রোগী এই অস্ত্রোপচার প্রক্রিয়ায় ভালোভাবে সাড়া দিয়েছিলেন, অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

এই সফলতা আফগানিস্তানে আঞ্চলিক হাসপাতালসমূহের ক্রমবর্ধমান সক্ষমতার প্রতিফলন। তথ্যমতে, ১৪০৪ সৌরহিজরি সালে (২১ মার্চ ২০২৫ থেকে ২০ মার্চ ২০২৬) উক্ত হাসপাতালের ইএনটি বিভাগে ২৩,৭২৬ জন রোগী চিকিৎসা গ্রহণ করেছেন। এর মধ্যে ৮৮১ জন রোগীর চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়েছিল। এছাড়া ৮৭৪ জন রোগীর বড় অস্ত্রোপচার সম্পাদন করা হয়েছে।

এই সকল পরিসংখ্যান আঞ্চলিক হাসপাতালের প্রতি জনগণের আগ্রহ ও আস্থা বৃদ্ধি পাওয়া এবং ইএনটি বিভাগের সম্প্রসারিত সক্ষমতাকে প্রতিফলিত করছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2p9ru6xs

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনাইজারে জান্তা সদস্যদের বহনকারী ট্রাকে জেএনআইএম এর হামলা: অন্তত দুই ডজন জান্তা সদস্য হতাহত