নানগারহারে শরণার্থী পরিবারের মধ্যে আবাসিক জমির ৩৩৫টি প্লট বিতরণ করেছে ইমারাতে ইসলামিয়া

0
38

দীর্ঘ যুদ্ধ-বিগ্রহের পর ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সামাজিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে অগ্রসর হচ্ছে। এই প্রেক্ষাপটে দেশে ফিরে আসা শরণার্থী হাজারো পরিবারের স্থায়ী বসতি নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকারে পরিণত হয়েছে।

এসব পরিবার কেবল আবাসনই নয়, বরং মর্যাদাপূর্ণ জীবন-যাপন, নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা কামনা করছে। এই চাহিদা পূরণে ইমারাতে ইসলামিয়ার আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রণালয় নানগারহার প্রদেশে ফিরে আসা পরিবারগুলোর মধ্যে আবাসিক জমির ৩৩৫টি প্লট বিতরণ করেছে যাতে প্রত্যাবর্তনকারী নাগরিকগণ প্রয়োজনীয় অবকাঠামো ও সেবা পেয়ে টেকসই ও সম্মানজনক বসতি স্থাপন করতে পারেন।

মন্ত্রণালয় জানিয়েছে, নানগারহার প্রদেশে সফরকালে মন্ত্রী মৌলভী নাজিবুল্লাহ হায়াত হাক্কানি হাফিযাহুল্লাহ এসব প্লট বিতরণ করেন। মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই প্লটগুলো একটি সুশৃঙ্খল পরিকল্পনার আওতায় বরাদ্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে এবং অদূর ভবিষ্যতে আরও পরিবারকে প্লট বিতরণ করা হবে। বিতরণকালে মন্ত্রী বলেন, ইমারাতে ইসলামিয়া প্রত্যাবর্তনকারী নাগরিকদের আবাসন সমস্যা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের স্থায়ী সমাধান খুঁজে বের করতে কাজ করছে।

জমি বরাদ্দের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশে ফিরে আসা শরণার্থীরা। উল্লেখ্য যে, পাকিস্তান ও ইরান থেকে আফগান শরণার্থীদের জোরপূর্বক বহিষ্কারের ব্যাপারে বারবার উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থাসমূহ, তা সত্ত্বেও আফগান শরণার্থীদের উপর চাপ বৃদ্ধি করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ।


তথ্যসূত্র
1. Distribution of Housing Plots Accelerated in Nangarhar; Hundreds of Refugee Families Become Shelter Owners
– https://tinyurl.com/5n925ahj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে বর্বর ইসরায়েলি হামলা, নারী-শিশুসহ ৩২ জন নিহত
পরবর্তী নিবন্ধগজনি প্রদেশে ৬৪টি সামরিক যান মেরামত করেছে ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা বাহিনী