যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলা: এক দিনে নিহত বেড়ে ৪৭

0
4

১৯ জুন, শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চল ও বেকা উপত্যকাজুড়ে দখলদার ইসরায়েলের তীব্র বিমান হামলায় এক দিনে অন্তত ৪৭ জন নিহত এবং আরও ৯৭ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যরাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত এসব হামলা চালায় দখলের ইসরায়েল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটে হারুফ এলাকায়। সেখানে অন্তত ৯ জন নিহত হন, যাদের মধ্যে ৩ জন নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।

এ ছাড়া আল-দুয়েইরে হামলায় এক শিশু ও এক নারীসহ ৬ জন নিহত হয়েছেন। হাবুশ এলাকায় প্রাণ হারিয়েছেন আরও ৭ জন। আরব সালিমে এক শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। বালবেকের কাছে তাল আবিয়াদ এলাকাতেও নিহত হয়েছেন ৩ জন।

এ ছাড়া আল-শারকিয়াহ, কফারসির, আল-কাত্রানি, নাবাতিয়েহ, দেইর আল-জাহরানি, কফার রুম্মান, কফার জাউজ, জেবশিত, কাকাইয়াত আল-জিসর, আদশিত, আল-রাইহান, আব্বা, আল-আব্বাসিয়া এবং আইন বুরদাইসহ বিভিন্ন এলাকা থেকে হতাহতের খবর পাওয়া গেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া বর্বর ইসরায়েলি হামলায় দেশটিতে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৯৮০ জন নিহত এবং ১২ হাজার ১ জন আহত হয়েছেন।


তথ্যসূত্র
1. Israel, Hezbollah agree ceasefire as 47 killed in Lebanon in latest strikes
– https://tinyurl.com/5n8xbcb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঢাকায় আজাদ পার্টির মিছিল-সমাবেশ অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ও পাকিস্তানের ওপর নজরদারি করছে ইসরায়েল