আবাসন সংকট মোকাবিলায় কাবুলে ৪১টি আবাসিক টাউনশিপ নির্মাণের উদ্যোগ ইমারাতে ইসলামিয়ার

0
0

আফগানিস্তানে ক্রমবর্ধমান আবাসন সংকট মোকাবিলায় নতুন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে ইমারাতে ইসলামিয়া। এ লক্ষ্যে কাবুলসহ দেশের বিভিন্ন প্রদেশে আবাসন খাত সম্প্রসারণ করার লক্ষ্য নির্ধারণে ও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে রাজধানী কাবুলে নতুন আবাসিক টাউনশিপ নির্মাণের জন্য ৪১টি স্থান নির্ধারণ করা হয়েছে।

নগর উন্নয়ন ও আবাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলে আবাসনের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় নতুন উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে এই সংকট নিরসনের প্রচেষ্টা চালানো হচ্ছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কাবুল শহরে ৪১টি পৃথক স্থানে আবাসিক টাউনশিপ নির্মাণের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছে। আর এসব প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম দ্রুত শুরু করার প্রস্তুতি চলছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, বৃহত্তর নগর উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে বেসরকারি খাতের সহযোগিতায় আবাসন খাতে বিনিয়োগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে আবাসন ব্যবস্থার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং তা নগরায়ণের চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখবে।

বেসরকারি খাতের প্রতিনিধিরা আবাসন খাতে বিনিয়োগকে অন্যতম অগ্রাধিকার খাত হিসেবে উল্লেখ করে বলেছেন, জনসংখ্যা বৃদ্ধির ধারাবাহিকতার কারণে আফগানিস্তানে আবাসন ও রিয়েল এস্টেট উন্নয়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে। অন্যদিকে অর্থনৈতিক বিশ্লেষকরাও দেশটিকে আবাসন বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশসম্পন্ন বলে অভিহিত করেছেন। তারা বেসরকারি বিনিয়োগকারীদের জন্য আরও সুযোগ-সুবিধা বৃদ্ধি ও প্রণোদনা প্রদানের আহ্বান জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, প্রয়োজনীয় সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে আবাসন খাতে শত শত মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ আকৃষ্ট হতে পারে। একই সঙ্গে এই খাতের বিকাশ দেশের বিভিন্ন অঞ্চলে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। সেই সাথে জাতীয় অর্থনীতির গতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই আবাসন খাত।


তথ্যসূত্র
1. Afghanistan moves to tackle housing shortage with new projects in Kabul
– https://tinyurl.com/yn2harwy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || বিশ্বের বিভিন্ন দেশের সাহায্য নিয়ে বাংলাদেশ ভেঙে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ প্রতিষ্ঠার করতে চায় হিন্দুরা