ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৩ এপ্রিল, ২০২৪

0
164

• ফিলিস্তিনি বন্দীদের হ্যান্ডকাফ পরিয়ে রাখার কারণে বন্দীরা অঙ্গপ্রত্যঙ্গ হারাচ্ছেন।

• রাফায় গত রাতে ইসরায়েলি হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন।

• মাগাঝি শরণার্থী শিবিরে জায়োনিস্ট বাহিনীর হামলায় অন্তত ২ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।

• জর্দানে জায়োনিস্ট বাহিনীর সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ বিরুদ্ধে এবং গাজায় জায়োনিস্ট বাহিনীর গণহত্যার প্রতিবাদে সাধারণ জনগণ ১২ দিন ধরে বিক্ষোভ করছেন। জর্দানের সরকার বিক্ষোভে বাধাপ্রদান এবং বিক্ষোভকারীদের গ্রেফতার করলেও ১২ দিন ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সাধারণ জনগণ।

• জায়োনিস্ট বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার জন্য রিজার্ভ সৈন্যদের ডেকে পাঠিয়েছে।

• গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৩,০৩৭ জন ফিলিস্তিনি।

• জায়োনিস্ট বাহিনী পশ্চিম তীরে নৃশংস অভিযান চালানোর ফলে সেখানেও ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীগুলো জায়োনিস্ট বাহিনীর মোকাবেলা করছেন।

• জেনিনে জায়োনিস্ট বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছেন শুহাদাউল আকসা ব্রিগেডের যোদ্ধারা। এসময় তারা মেশিনগান এবং বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে বিভিন্ন প্রান্ত থেকে লড়াই করেছেন।

• জেনিন ক্যাম্পের কাছে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন আল-কুদস ব্রিগেডের যোদ্ধারা।

• জায়োনিস্ট বাহিনীর দুটি গাড়িতে সরাসরি আঘাত হেনেছেন আল-কুদুস ব্রিগেডের ইঞ্জিনিয়ারিং বিভাগ।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আরও এক বাংলাদেশি নিহত
পরবর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৭ বিদেশি ত্রাণকর্মী নিহত