গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা, নিহত আরও ৩০ ফিলিস্তিনি

0
55

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির পরও বর্বর ইসরায়েলি হামলা থামছে না। সর্বশেষ হামলায় আরও চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কয়েকজন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে দখলদার ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গত ১৯ জানুয়ারি থেকে গাজায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু এরপরও সন্ত্রাসী ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে। ২ মার্চ, রবিবার গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে চার ফিলিস্তিনি নিহত হন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় ১১৬ জন নিহত এবং ৪৯০ জনের বেশি আহত হয়েছেন।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ গাজার খান ইউনিসের আল-ফারহিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় এক নারী নিহত ও দুইজন আহত হয়েছেন। দক্ষিণ গাজার রাফাহতে ইসরায়েলি স্নাইপারের গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হন। এছাড়া বেইত হানুন শহরে ড্রোন হামলায় আরও দুইজন নিহত হয়েছেন। এসব হামলার মধ্য দিয়ে গাজার অবরুদ্ধ জনগণের দুঃখ-দুর্দশা আরও বেড়ে গেছে।

যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের মেয়াদ শনিবার মধ্যরাতে শেষ হয়েছে। তবে ইসরায়েল চুক্তির দ্বিতীয় ধাপে যেতে রাজি হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কোনো শর্ত ছাড়াই ইসরায়েলি বন্দিদের মুক্তি চেয়েছিল। কিন্তু হামাস সাফ জানিয়ে দিয়েছে, ইসরায়েলকে চুক্তির শর্ত মানতে হবে এবং যুদ্ধবিরতি বাস্তবায়নের পরই আলোচনা সম্ভব। হামাস গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও যুদ্ধের স্থায়ী অবসান দাবি করছে।


তথ্যসূত্র:
1. Gaza health ministry says 4 killed, 6 wounded in Israeli attacks
– https://tinyurl.com/4wxmnkpn
2.Gaza health ministry says 4 killed, 6 wounded in Israeli attacks
– https://tinyurl.com/mtz36fex

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে মাদকাসক্তি হতে ফিরে আসা ৫০০ জন ব্যক্তির জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন
পরবর্তী নিবন্ধভিডিও || আফগান রেলওয়েতে বাণিজ্যিক পরিবহন বাড়ছে, আমদানি-রপ্তানিতে নতুন রেকর্ড