গাজায় বর্বর ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেল আরও ১০০ ফিলিস্তিনির

0
71

দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজায় উপত্যকায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। এতে করে গাজায় নিহতের মোট সংখ্যা ৫০ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। চলতি বছরের ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ১১৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, ৩ এপ্রিল, বৃহস্পতিবার গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৫২৩ জনে পৌঁছেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আহত আরও ১৩৮ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এতে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৪ হাজার ৭৭৬ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় ১ হাজার ১৬৩ ফিলিস্তিনি নিহত এবং আরও ২ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।


তথ্যসূত্র:
1. At least 100 Palestinians killed in Israeli airstrikes across Gaza
– https://tinyurl.com/3cew9kvn
2. Israeli strikes on Gaza kill at least 100, including many sheltering at school, Palestinian health officials say
– https://tinyurl.com/4vmma8ct

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরমাদানে পশ্চিম আফ্রিকায় মুজাহিদদের ৭৮টি সফল অভিযান: নিহত ৩৩৮ এরও বেশি শত্রু সৈন্য
পরবর্তী নিবন্ধকাশ্মীরে দখলদার বাহিনীর সদস্যের আত্মহত্যা