গাজার তিনটি স্কুলে দখলদার ইসরায়েলের হামলা, ১৮ শিশুসহ নিহত ৩৩

0
61

গাজার তুহফা এলাকায় তিনটি স্কুলে ইসরায়েলি বর্বর হামলায় ১৮ শিশুসহ অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। তাছাড়া এসব হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। ৩ এপ্রিল, বৃহস্পতিবার এসব হামলা হয়।

গাজা সরকারের গণমাধ্যম কার্যালয় থেকে জানানো হয়, নিহত ব্যক্তিদের মধ্যে শুধু দার আল-আরকাম স্কুলে হামলায় ১৮ শিশুসহ ২৯ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা স্কুলটিতে কমপক্ষে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

সূত্রটি জানিয়েছে, অন্য চার ব্যক্তি নিহত হয়েছেন ফাহাদ স্কুলে হামলার ঘটনায়। তুহফা এলাকায় অবস্থিত এই স্কুলটিও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছিল।

তুহফা এলাকায় ইসরায়েলি বর্বর হামলার শিকার অন্য একটি স্কুলের নাম শাবান আলরাইয়েস স্কুল। তবে সেখানে কতজন লোক হতাহত হয়েছেন তাৎক্ষণিক তা জানা যায়নি।

এদিকে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ১১৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের ‘গণহত্যামূলক আগ্রাসনে’ অবরুদ্ধ ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৫২৩ জনে পৌঁছেছে।


তথ্যসূত্র:
1. Israel kills mostly children as 33 ‘massacred’ in Gaza school attacks
– https://tinyurl.com/7d9pmpj8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের লোকসভায় পাশ হলো চরম বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল
পরবর্তী নিবন্ধভারতে ম্যাজিস্ট্রেট অফিসের ফাকা জায়গায় নামাজ পড়ায় সত্তরোর্ধ্ব বৃদ্ধার বিরুদ্ধে মামলা