আফগান প্রতিনিধি দলের নয়াদিল্লিতে জামিয়া হামদর্দ ফাউন্ডেশন সফর

0
166

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল ভারতে সরকারি সফরের অংশ হিসেবে নয়াদিল্লির জামিয়া হামদর্দ বিজ্ঞান ও শিক্ষা ফাউন্ডেশন (হামদর্দ ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ – HIMSR) পরিদর্শন করেছে।

ইমারাতে ইসলামিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ সফরে হামদর্দ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ চিকিৎ খাতে যৌথ সহযোগিতা জোরদার করা, যৌথ গবেষণা পরিচালনা, হামদর্দ ল্যাবরেটরির মাধ্যমে ঔষধি পণ্যের মূল্যায়ন, প্রযুক্তিগত তথ্য বিনিময় এবং আফগান চিকিৎসকদের জন্য বৃত্তি ও পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

মন্ত্রণালয় আরও জানায়, উভয় পক্ষ এ ধরনের বৈজ্ঞানিক ও শিক্ষামূলক সহযোগিতাকে জনস্বাস্থ্যের উন্নতি, দেশীয় চিকিৎসাপদ্ধতির উন্নয়ন এবং বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে মূল্যায়ন করেছেন। এছাড়াও তারা এই সম্পর্ক টেকসই ও কার্যকরভাবে সম্প্রসারণের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।


তথ্যসূত্র:
1. Afghan Health Team visits Jamia Hamdard Foundation in New Delhi
– https://tinyurl.com/yzmzkev3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাসী ইসরায়েলের দেয়া হলুদ রেখা যেন নতুন ‘মৃত্যুফাঁদ’
পরবর্তী নিবন্ধকান্দাহার প্রদেশে ৭৬,১৮,৫২৪ আফগানি ব্যয়ে স্কুল ভবন নির্মাণ সম্পন্ন