২০২৫ সালে সারা দেশে ৪০০ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে ইমারাতে ইসলামিয়া

0
7

২০২৫ সালে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পল্লী পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়ের অধিনে দেশের বিভিন্ন প্রান্তে বিপুলসংখ্যক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। বাস্তবায়িত প্রকল্পগুলোর মাধ্যমে দেশের বিস্তীর্ণ অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ এবং জনকল্যাণমূলক উদ্যোগে নতুন গতি সঞ্চার হয়েছে।

পল্লী পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রী আব্দুল লতিফ মানসুর হাফিযাহুল্লাহ এক প্রতিবেদনে জানান, ২০২৫ সালে দেশের ৩৩টি প্রদেশে মোট ৪০০টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, যার মোট ব্যয় ছিল ৮৭৩ মিলিয়ন আফগানি। এসব প্রকল্পের আওতায় বিশুদ্ধ পানি সরবরাহ, রিটেইনিং ওয়াল নির্মাণ, সেতু, কালভার্ট, চেকড্যামসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়েছে এবং একাধিক প্রকল্প এখনও বাস্তবায়ন পর্যায়ে রয়েছে।

তিনি আরও জানান, মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ২১টি প্রদেশে ৫১টি পানির সরবরাহ নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন খাতে মোট ৬২টি চুক্তি সম্পন্ন হয়েছে, যার মাধ্যমে গ্রামীণ সড়ক নির্মাণ ও ১৮ কিলোমিটার দীর্ঘ রিটেইনিং ওয়াল নির্মাণ কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। এসব উদ্যোগের ফলে গ্রামীণ জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনযাত্রা সহজতর হয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

এদিকে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, বর্তমানে দেশের ২৯টি প্রদেশে মোট ৬০০টি বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্প সম্পন্ন হলে প্রায় ১৮ লাখ মানুষ নিরাপদ ও বিশুদ্ধ পানি সুবিধার আওতায় আসবে।


তথ্যসূত্র:
1. 400 Projects Completed Nationwide in 2025 with 873 Million AFN
– https://tinyurl.com/4x5wkans

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় কয়েক গুণ বেশি বেতন বাড়ানোর সুপারিশ
পরবর্তী নিবন্ধবুরকিনা ফাসোতে জেএনআইএম মুজাহিদদের পৃথক অভিযানে ৯ জান্তা সদস্য নিহত