গাজার আল-মাগাজি ও খান ইউনিসে বর্বর ইসরায়েলি হামলায় নারী-শিশুসহ ১২ শহীদ

0
37

ফিলিস্তিনের গাজায় ৬ এপ্রিল, সোমবার ভোররাত থেকে ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় ১২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে, শহীদদের মধ্যে ১০ জন কেন্দ্রীয় গাজার আল-মাগাজি শরণার্থী শিবিরের পূর্বাঞ্চলে এবং দুজন উত্তর গাজায় শহীদ হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আল-মাগাজি শরণার্থী শিবিরের পূর্বে ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে ১০ জন শহীদ ও অনেকে আহত হয়েছেন। এর আগে, গাজার দক্ষিণের শহর খান ইউনিসে দুটি গাড়িতে এবং গাজা শহরে একটি বাইসাইকেলে গুলি চালিয়ে দুই নাগরিকে শহীদ ও বেশ কয়েক জনকে আহত করে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর।

স্থানীয় সূত্র জানিয়েছে, গাজার খান ইউনিস শহরে দুটি যানবাহনের ওপর গুলি চালিয়ে এক ব্যক্তিকে শহীদ করা হয় এবং চারজন আহত হন। গাজা শহরের শেখ রাদওয়ান এলাকায় বৈদ্যুতিক বাইসাইকেল লক্ষ্য করে হামলায় এক শিশু শহীদ হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত মোট শহীদের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৩০২ জনে এবং আহতের সংখ্যা ১ লাখ ৭২ হাজার ৯০ জনে পৌঁছেছে। এছাড়া ১১ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও দখলদার বাহিনীর হামলায় ৭২৩ জন শহীদ এবং ১ হাজার ৯৯০ জন আহত হয়েছেন, পাশাপাশি ৭৫৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।


তথ্যসূত্র
1. 12 killed in Gaza since dawn Monday, majority in central strip
– https://tinyurl.com/2xbpr2ds

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমিরসরাই ও ফেনীতে সেচ প্রকল্পে ৫শ কোটি টাকার প্রকল্প থেকে ২শ কোটি লুটপাট
পরবর্তী নিবন্ধআফগানিস্তান–উজবেকিস্তান ওষুধ খাতে সহযোগিতা জোরদার, ২৫ মিলিয়ন ডলার মূল্যের ১৩টি বাণিজ্যিক চুক্তি