হিন্দুদের নিরাপত্তায় শহীদ হতে চায় মির্জা ফখরুল

0
11

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে আশ্বাস ব্যক্ত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, মির্জা ফখরুল হিন্দুদের সঙ্গে রয়েছে। যদি হিন্দুদের জন্য যদি শহীদ হতে হয়, তাহলে প্রথম শহীদ মির্জা ফখরুলই হবে, এবং তার দলের লোকেরাও হবে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি বিকালে ঠাকুরগাঁও-১ আসনের চিলারং ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় সে এ কথা বলেছে।

মির্জা ফখরুল বলেছে, আজ আমাদের আনন্দ যে হিন্দু-মুসলিম সবাই একসঙ্গে একই চিন্তা করছি, এই দেশে যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে, তাদের আমরা প্রশ্রয় দিতে চাই না। এটা খুব পরিষ্কার কথা। হিন্দু-মুসলিম ঐক্যের প্রতীক হিসেবে নেতাকর্মীদের দেয়া স্লোগানটি খুব পছন্দ হয়েছে। আমরা কখনো বলিনি ধানের শীষে ভোট দিলে স্বর্গ বা বেহেশতে যাওয়া যাবে।

এ সময় সে আরও বলেছে, আমরা বলেছি, যেখানে দেশের কাজ হবে, মানুষের কল্যাণ হবে, সেখানেই ভোট দিন। আপনারা ভয় পাবেন না। নির্ভয়ে ভোট দিতে যাবেন, নির্ভয়ে ফিরে আসবেন। আমি মির্জা ফখরুল আলমগীর আপনাদের সঙ্গে আছি। আপনাদের জন্য যদি শহীদ হতে হয়, প্রথম শহীদ আমিই হবো, আমার দলের লোকেরাও হবে।


তথ্যসূত্র:
১। হিন্দুদের নিরাপত্তায় শহীদ হতে হলে আমিই হবো প্রথম শহীদ
– https://tinyurl.com/bd66h74v

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএপস্টেইন-সংক্রান্ত নথিতে উঠে এলো হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম
পরবর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় জালিয়াতি করে কারাগার থেকে পালিয়েছে হত্যা মামলার আসামি