মৌলভীবাজারে জামায়াত কর্মীর খামারে দুর্বৃত্তের আগুন: অর্ধ কোটি টাকার ক্ষতি

0
3

মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি খামার পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৫০টি গরু, ১০টি ভেড়া ও দুই শতাধিক হাঁস মারা গেছে। ক্ষতির পরিমাণ ৬০ থেকে ৭০ লাখ টাকা ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বুদ্ধিমন্তপুর গ্রামে। ক্ষতিগ্রস্ত খামারটির মালিক জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী উসমান গনী।

স্থানীয় সূত্রে জানা যায়, খামারটি গ্রাম থেকে কিছুটা দূরে হাওরের মাঝখানে অবস্থিত হওয়ায় তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর সুযোগ পাওয়া যায়নি। দুর্বৃত্তরা পেট্রোল ও খড় ব্যবহার করে খামারে আগুন ধরিয়ে দেয় বলে এলাকাবাসীর ধারণা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে খামারে থাকা সব পশু-পাখি পুড়ে মারা যায়।

ঘটনার পর আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হলেও পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।

ক্ষতিগ্রস্ত উসমান গনী বলেন, আমি সর্বস্ব হারিয়েছি। আমার খামারই ছিল পরিবারের জীবিকার একমাত্র অবলম্বন। পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


তথ্যসূত্র:
https://tinyurl.com/a673cw28

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাদগিস প্রদেশে ৫০ কিলোমিটার সড়ক নির্মাণের উদ্যোগ ইমারাতে ইসলামিয়ার
পরবর্তী নিবন্ধনরসিংদীর রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্রের মৃত্যু