জাতীয় বিমান চলাচল ইনস্টিটিউটের ১০৮ জন শিক্ষার্থীর স্নাতক অর্জন

0
0

সম্প্রতি ইমারাতে ইসলামিয়ার পরিবহন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের অধীন বেসামরিক বিমান চলাচল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইনস্টিটিউটের বিভিন্ন শাখায় দুই বছরের পাঠ্যক্রম সফলভাবে সম্পন্ন করে এবছর মোট ১০৮ জন শিক্ষার্থী স্নাতক হয়েছেন।

বর্তমানে জাতীয় বিমান ইনস্টিটিউটে বিমান চলাচল নিয়ন্ত্রণ, বিমান প্রযুক্তি, স্থল পরিবহন, বিমান ব্যবস্থাপনা ও অগ্নিনির্বাপণসহ বিভিন্ন শাখায় শত শত শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। তাদের দক্ষতা বৃদ্ধি ও পেশাদার জ্ঞান অর্জনের মাধ্যমে ইমারাতে ইসলামিয়ার বিমান খাতকে আরো গতিশীল ও আধুনিক করে তোলার লক্ষ্যে এই প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত আছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম ভবিষ্যতে বিমান খাতের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

বিমান ব্যবস্থার মানোন্নয়ন ও সেবার পরিধি বিস্তারে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ইমারাতে ইসলামিয়ার প্রশিক্ষণ খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। ভবিষ্যতেও বিমান সংশ্লিষ্ট নানা পেশায় যোগ্য ব্যক্তিদের তৈরি করতে এই ধরনের প্রতিষ্ঠানগুলো কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে বলে আশা করা যায়।


তথ্যসূত্র:
1.The Ministry of Transport and Civil Aviation’s Civil Aviation Institute held a graduation ceremony for its students
– https://tinyurl.com/4thxe4cd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঝিনাইদহে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার