ময়মনসিংহে পিস্তলসহ ছাত্রদলের তিনজন গ্রেপ্তার

0
5

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোর ৫ টার দিকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে উপজেলার হাটুরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ১১টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

অপরদিকে যৌথ বাহিনী বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধামাইল গ্রামে অপর একটি অভিযান চালিয়ে যুবদল নেতা সাব্বির ও তার ভাই মনিহারি ব্যবসায়ী কামরুলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।

গফরগাঁও থানার ওসি আ স ম আতিকুল ইসলাম জানায়, বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের যৌখ অভিযানে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।


তথ্যসূত্র:
১। অস্ত্রসহ উপজেলা ছাত্রদলের আহ্বায়কসহ তিনজন গ্রেপ্তার
– https://tinyurl.com/4x4kpyeu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল ফিরদাউস বুলেটিন || ১ম সপ্তাহ, ফেব্রুয়ারি ২০২৬ ||
পরবর্তী নিবন্ধসোমালিয়ায় ২টি ফ্রন্টে আশ-শাবাবের হামলায় অন্তত ১০ শত্রু সেনা হতাহত