
রাজধানীর পল্লবীতে একটি বাসা থেকে দুই সন্তান ও তাদের মা-বাবার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার কারণ এখনো জানা যায়নি।
দৈনিক আমার দেশের এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পল্লবী থানাধীন মিরপুর-১১-এর ওয়াপদা বিহারি ক্যাম্পের একটি বাসা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
পল্লবী থানার পুলিশ জানায়, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশগুলো হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে মৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
তথ্যসূত্র:
১। রাজধানীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার
– https://tinyurl.com/yd2ksvw4


