খুলনায় প্রকাশ্যে যুবককে মাথায় গুলি করে হত্যা

0
11

খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছে। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নগরীর লবণচরা থানাধীন মধ্যম হরিণটানা থানার শিশু বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিব লবণচরা থানার আশি‌বিঘা এলাকার আনোয়ার হো‌সে‌নের ছে‌লে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে ঘটনাস্থ‌লের পা‌শের একটি সেলুনে বসে ছিল রাকিব। হঠাৎ দুই যুবক সেলুন থে‌কে রাকিবকে টে‌নে বের ক‌রে রাস্তায় নিয়ে যায়। তারা রাকিবের মাথায় পর পর দুইটি গু‌লি ক‌রে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানায়, এলাকায় আধিপত্য ও মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাকিবকে গুলি করা হয়। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।


তথ্যসূত্র:
১। রাতে যুবককে মাথায় গুলি করে হত্যা
– https://tinyurl.com/cdmzs9ks

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাজধানীর মিরপুর থেকে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধপশ্চিম নাইজারে জেএনআইএম মুজাহিদদের হামলা: সামরিক ঘাঁটি বিজয়