চট্টগ্রামের লোহাগাড়ায় রাস্তা সংস্কারে বেহাল দশা, হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

0
7

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া তেওয়ারীহাট ডিসি সড়ক-আধারমানিক সড়কে এক ঠিকাদারের বিরুদ্ধে সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের কাজ করার অভিযোগ উঠেছে। দায়সারাভাবে নিম্নমানের কাজ করার পরদিন সকাল থেকেই উঠে যাচ্ছে এ কার্পেটিং। ফলে দুর্ভোগের শিকার হয়েছেন যানবাহন ও পথচারী।

গণমাধ্যমের বরাতে জানা যায়, গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে সড়কটির কার্পেটিংয়ের কাজ শেষ হয়। কিন্তু পরদিন সকালে এ সড়কের ডেলিয়া পাড়া এলাকায় রাস্তার নরম কার্পেটিং হাতের টানে তুলে নিচ্ছে স্থানীয় এলাকাবাসী।

জানা যায় ,২০১৭-১৮ অর্থবছরে টেন্ডারকৃত এ সড়ক সংস্কারের জন্য সরকারি বরাদ্দ ছিল ৯৩ লাখ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দিপু কান্তি পাল এ সড়কটি সংস্কারের কার্যাদেশ পায়।

এ ব্যাপারে স্থানীয় জানায়, এ সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। এমনি সড়কটি বান্দরবান জেলার সাথে সংযোগ সড়ক হিসেবে পরিচিত। কিন্তু সড়ক সংস্কার করতে গিয়ে ঠিকাদাররা মারত্মক অনিয়ম করেছে। কাপের্টিংয়ের মধ্যে যে পরিমাণ পুরুত্ব দেওয়ার কথা সেটা দেওয়া হয়নি। ফলে কাজ শেষ করার পরদিন থেকে সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে।

লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী জানায়, সড়কটি ব্যস্ত একটি সড়ক। এরকম সড়কে রাতে কাজ শেষ করে সকালে যদি কার্পেটিং উঠে যায় তাহলে বোঝা যাচ্ছে ব্যাপক দুর্নীতি হয়েছে। আমরা সংশ্লিষ্ট প্রশাসনকে এ অবহিত করেছি এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছি।


তথ্যসূত্র:
১। হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং
– https://tinyurl.com/rsdauwbz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঅধিকৃত জম্মু-কাশ্মীরের শ্রীনগর শহরে দখলদার ভারতীয় বাহিনীর ঘেরাও ও তল্লাশি অভিযান জোরদার
পরবর্তী নিবন্ধসাভারের অস্ত্রসহ আটক যুবদল নেতা, স্থানীয়দের আনন্দ মিছিল