গাজীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ

0
3

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সালদৈ এলাকায় বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গণমাধ্যমের বরাতে জানা যায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াত সমর্থিত প্রার্থী সালাউদ্দিন আইয়ুবীর সমর্থকেরা সালদৈ এলাকায় একটি মিছিল বের করে। কিছুক্ষণ পর একই এলাকায় বিএনপি সমর্থিত প্রার্থী রিয়াজুল হান্নানের সমর্থকেরাও মিছিল শুরু করে।

দুটি মিছিলের পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় উভয় পক্ষ সংঘাতে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষ একে অন্যকে দায়ী করেছে।


তথ্যসূত্র:
১। গাজীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, বেশ কয়েকজন আহত
– https://tinyurl.com/mptzc994

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার হেরাত প্রদেশের ইসলাম কালা বন্দরে বাণিজ্য সহজীকরণে চার উন্নয়ন প্রকল্প শুরু