গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে বর্বর ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি শহীদ

0
0

যুদ্ধবিরতি লঙ্ঘন করে উত্তর গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আরও একজন নারী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ০৬ ফেব্রুয়ারি, শুক্রবার গাজার জরুরি সেবা বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, উত্তর গাজার বেইত লাহিয়া ও জাবালিয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় দুই ফিলিস্তিনি প্রাণ হারান। পাশাপাশি মধ্য গাজার দেইর আল-বালাহর পূর্বাঞ্চলে গুলিবর্ষণের ঘটনায় এক নারী আহত হন। একই সময় ভোরে গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে আবাসিক ভবন লক্ষ্য করে ব্যাপক ধ্বংস অভিযান চালানো হয়। নিহত দুই ফিলিস্তিনির মরদেহ জাবালিয়া ও বেইত লাহিয়া শহর থেকে উদ্ধার করে গাজা সিটির আল-শিফা চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে।

গাজা সিটির উত্তর-পূর্বাঞ্চলে কয়েকটি বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয় এবং উত্তর গাজার আরও কিছু এলাকায় স্থাপনা ধ্বংস করা হয়। এসব হামলার সময় বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

স্থানীয় বাসিন্দা সালেহ আবু হাতাব জানান, হামলার আগে অল্প সময়ের মধ্যেই বাড়িটি খালি করে ফেলা হয়। এরপর সেটিকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। তিনি বলেন, বাড়িটি একটি বিদ্যালয়ের পাশে অবস্থিত ছিল, যেখানে বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল।

গাজার বিভিন্ন এলাকায় চলমান এসব হামলা যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা পরিস্থিতি আরও ঝুঁকির মুখে ফেলেছে। স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয় ও স্থিতিশীল পরিস্থিতির প্রত্যাশা করলেও হামলার ধারাবাহিকতায় মানবিক পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলছে।


তথ্যসূত্র:
1.Israel kills two in northern Gaza as Rafah crossing sees little movement
– https://tinyurl.com/4hu7vwkn
2. Two Palestinians killed by Israeli fire in Gaza, in breach of ceasefire
– https://tinyurl.com/bddczjn7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঅধিকৃত জম্মু ও কাশ্মীরের সোপোর শহরে ১ দখলদার ভারতীয় সেনার রহস্যজনক মৃত্যু