
অধিকৃত জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ার জেলায় ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় বিনা কারণে ফাঁকা গুলি ছুড়েছে দখলদার ভারতীয় বাহিনী। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
৯ ফেব্রুয়ারি কাশ্মীর মিডিয়া সার্ভিসের দেয়া তথ্যানুযায়ী, কিস্তোয়ার জেলার চাতরু এলাকায় তল্লাশি অভিযানকালে এই গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনায় জম্মু-কাশ্মীরের প্রতি দখলদার নয়াদিল্লি প্রশাসনের জোরজবস্তিমূলক নীতি গ্রহণের বিষয়টি আবারও সুস্পষ্ট হয়েছে।
উক্ত ঘটনার ন্যায্যতা প্রমাণ করার উদ্দেশ্যে দখলদার সেনাবাহিনীর দাবি করেছে, তারা সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করেছে বলে গুলি ছুড়েছে।
এক পুলিশ কর্মকর্তা জানায়, আন্দোলন নিয়ন্ত্রণের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গুলি চালানো হয়েছিল।
উল্লেখ্য যে, বর্তমানে উক্ত এলাকায় তল্লাশি অভিযান চলছে এবং এটি ঘিরে রেখেছে দখলদার ভারতীয় বাহিনী।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mdvesxke


