ইমারাতে ইসলামিয়ার সামাঙ্গান প্রদেশে ২,২০০ শরণার্থী পরিবারের জন্য নতুন আবাসন নগরী উদ্বোধন

0
13

আফগানিস্তানের সামাঙ্গান প্রদেশের হযরত সুলতান জেলার ইয়াকাতুত গ্রামে দেশে ফেরা শরণার্থীদের জন্য নির্মিত একটি আবাসন নগরী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ইমারাতে ইসলামিয়ার পল্লী পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়ের কারিগরি দলের নকশা ও অনুমোদনে তৈরি এই বসতিতে আবাসিক ইউনিটের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় ও বাণিজ্যিক সকল সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।

বিস্তারিত প্রতিবেদনে জানা যায়, মোট ২,১১৩ জেরিব (প্রায় ২৪,৭০০ একর) জমির ওপর গড়ে তোলা হয়েছে এই আবাসন নগরী। এতে প্রায় ২,২০০টি আবাসিক ইউনিট রয়েছে। আবাসিক এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্র, মসজিদ ও বাজার নির্মাণেরও ব্যবস্থা রাখা হয়েছে। আবাসন নগরীর উদ্বোধনী অনুষ্ঠানে সামাঙ্গানের গভর্নর আলহাজ্ব মৌলভী মুহাম্মদ শাইব রিসালাত হাফিযাহুল্লাহ, স্থায়ী পুনর্বাসন কমিটির সদস্যবৃন্দ, ইমারাত প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্তাব্যক্তিগণ, হযরত সুলতান জেলার প্রশাসক এবং শরণার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সামাঙ্গানের গভর্নর বলেন, পল্লী পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয় অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে কারিগরি সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দেশে ফেরা শরণার্থীদের জরুরি চাহিদা পূরণ ও তাদের সম্মানজনক জীবনের ভিত্তি তৈরিতে নিরলসভাবে কাজ করছে। তিনি আরও বলেন, এই আবাসন নগরীর আবাসিক ইউনিট বণ্টনের কাজ দায়িত্বপ্রাপ্ত কমিটির তত্ত্বাবধানে পূর্ণ স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হবে।

আবাসন নগরী টি উদ্বাস্তু পরিবারদের জন্য একটি সুরক্ষিত ও সমৃদ্ধ জীবন নিশ্চিত করতে এবং সমাজে তাদের পুনর্বাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ ইমারাতে ইসলামিয়ার দায়িত্বশীল পরিকল্পনা ও মানুষের কল্যাণমূলক নীতির প্রতিফলন।


তথ্যসূত্র:
1.In Samangan Province, in Yakatut village of Hazrat Sultan District, the refugees’ urban settlement was inaugurated.
– https://tinyurl.com/2efh7frd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার হেরাত প্রদেশে ৭০১ মিলিয়ন আফগানি ব্যয়ে পানি সরবরাহ নেটওয়ার্ক নির্মাণ শুরু
পরবর্তী নিবন্ধকুমিল্লায় পুকুর থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার