কুমিল্লায় পুকুর থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

0
69

কুমিল্লায় অভিযান চালিয়ে একটি পুকুর সেঁচে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-১১। এ সময় তিনটি পিস্তল, একটি রিভলবার, দুটি ওয়ান শুটারগান বিপুল পরিমাণ দা, ছুরি ও চাইনিজ কুড়াল এবং বেশ কিছু গুলি উদ্ধার করা হয়।

গণমাধ্যমের বরাতে জানা যায়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কুমিল্লা র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ সদর উপজেলার কটকবাজার গ্রামে ভোর বেলা থেকে এই অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

মেজর সাদমান ইবনে আলম জানায়, মঙ্গলবার ভোরবেলা থেকে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়েছে। দুটি সাদা বস্তা ও স্কচস্টেপ মোড়ানো বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।


তথ্যসূত্র:
১। কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
– https://tinyurl.com/4p9u7bbx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার সামাঙ্গান প্রদেশে ২,২০০ শরণার্থী পরিবারের জন্য নতুন আবাসন নগরী উদ্বোধন
পরবর্তী নিবন্ধপঞ্চগড়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ