‎যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষার্থী নিহত

0
12

রাজধানীর ঢাকার যাত্রাবাড়ীর কাজলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। দৈনিক আমার দেশ জানায়, গত রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে কাজলা স্কুল গলিতে এ ঘটনা ঘটে। সে স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

‎গুরুতর আহত অবস্থায় তার বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সোয়া ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

‎নিহতের বন্ধু রায়হান জানায়, রাত পৌঁনে ১১টার দিকে মাহিম কাজলায় এক বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। এ সময় স্কুল গলিতে ১০ থেকে ১২ জন কিশোর তার পথরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাকে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দিলে তার ভগ্নিপতি রাফিসহ অন্যরা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎মাহিম কিশোরগঞ্জ সদর উপজেলার বেতাল গ্রামের দীন ইসলামের ছেলে। বর্তমানে তিনি কাজলা এলাকায় বসবাস করতেন। তবে কারা এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।



‎তথ্যসূত্র:
‎১। রাজধানীতে ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষার্থী নিহত
‎- https://tinyurl.com/z45rese6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল উত্তর প্রদেশের সম্ভলে অবস্থিত দারুল উলুম মাদ্রাসা ও সংলগ্ন কয়েকটি বাড়িঘর
পরবর্তী নিবন্ধ‎সোমালিয়ায় ৫টি ফ্রন্টে মোগাদিশু বাহিনীর উপর আশ-শাবাবের তীব্র আক্রমণ