
ভারতের হিন্দুত্ববাদী বিজেপি শাসিত হরিয়ানা রাজ্যে ১৯ বছর বয়সী এক ছাত্র আত্মহত্যা করেছে। ছাত্রটির নাম অঙ্গোদ শিবা। সে উক্ত রাজ্যের কুরুক্ষেত্র জেলায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি) শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিল। সে উক্ত প্রতিষ্ঠানের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ম সেমিস্টারে অধ্যয়নরত ছিল। ১৬ ফেব্রুয়ারি ক্যাম্পাস হোস্টেলে নিজ কক্ষের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) এর পরিসংখ্যান অনুসারে, ভারতে শিক্ষার্থী আত্মহত্যার সংখ্যা ক্রমেই বাড়ছে, বছরে ১০ হাজারের এরও বেশি এই সংক্রান্ত মামলা রেকর্ড হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, মহারাষ্ট্র রাজ্যে সর্বাধিক আত্মহত্যার সংখ্যা রেকর্ড করা হয়েছে। এরপরে রয়েছে মধ্যপ্রদেশ ও তামিলনাড়ু রাজ্য।
আত্মহত্যার প্রবণতার মধ্যে ১৫-২৪ বছর বয়সী যুবকের সংখ্যা সর্বাধিক, প্রায় ৩৫ শতাংশ।
আত্মহত্যার পেছনে অন্যতম কারণ হিসেবে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সীমিত ভর্তি আসনে স্থান লাভার জন্য শিক্ষার্থীদের তীব্র প্রতিযোগিতা, একাডেমিক চাপ, পরীক্ষায় ব্যর্থতা এবং প্রচণ্ড মানসিক চাপ ও হতাশা।
২০১৬ সালে শিক্ষার্থী আত্মহত্যার সংখ্যা ছিল ৯৪৭৮, যা ২০১৮ সালে এসে ১০,১৫৯ এসে দাঁড়িয়েছে। প্রতিবেদন অনুসারে, ১৯৯৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারতে ১ লক্ষ ৭০ হাজারের অধিক শিক্ষার্থী আত্মহত্যার কারণে প্রাণ হারিয়েছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3np654fm


