আসন্ন রমাদানের সম্মানে পাক-আফগান সংঘাতে বন্দী হওয়া ৩ পাকিস্তানি সেনাকে মুক্তি দিল ইমারাতে ইসলামিয়া

0
22

সকল দেশের সাথে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। এটি ইমারাতে ইসলামিয়া সরকারের অন্যতম নীতি।

রমাদান মাস মহান আল্লাহর ক্ষমা, দয়া অর্জন ও বরকতের মাস। আসন্ন রমাদান মাসের প্রতি সম্মান রেখে এবং সৌদি আরবের বিশেষ অনুরোধে রমাদানের পূর্বে ৩ পাকিস্তানি সেনাকে মুক্তি দিয়েছে ইমারাতে ইসলামিয়া সরকার। এই সেনারা পাক-আফগান সীমান্ত সংঘাতের সময় গত ১২ অক্টোবর ২০২৫ তারিখ ইমারাতে ইসলামিয়ার সেনাবাহিনীর হাতে বন্দি হয়েছিল।

১৬ ফেব্রুয়ারি রাজধানী কাবুলে আগত সৌদি আলোচক প্রতিনিধি দলের নিকট এই সেনাদের হস্তান্তর করেছে ইমারাতে ইসলামিয়ার সেনাবাহিনী।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/bd79zf7r

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের হরিয়ানা রাজ্যে আত্মহত্যায় প্রাণ হারিয়েছে আরও ১ শিক্ষার্থী, দেশজুড়ে বছরে ১০ হাজারের অধিক শিক্ষার্থী আত্মহত্যার ঘটনা রেকর্ড