সার্বভৌমত্ব লঙ্ঘন করে আফগানিস্তানে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, নারী শিশুসহ অন্তত ১৭ জন শহীদ

0
25

আফগানিস্তানের নানগারহার এবং পাকতিকা প্রদেশের বেশ কয়েকটি এলাকায় বেসামরিক জনগণকে লক্ষ্য করে বর্বর ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকতিকা প্রদেশের বারমাল জেলায় রাতের আঁধারে চালানো এই হামলায় নারী শিশুসহ কয়েক ডজন নিরীহ বেসামরিক নাগরিক শহীদ ও আহত হয়েছে।

স্থানীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২২ ফেব্রুয়ারি, রবিবার ভোরে পাকতিকা প্রদেশের বারমাল জেলার মুরগা এলাকার বান্দোরি গ্রামে একটি মাদ্রাসা এবং একাধিক সাধারণ মানুষের বসতবাড়ি লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। বর্বর এই হামলায় এখন পর্যন্ত নারী শিশুসহ অন্তত ১৭ জন নিরীহ বেসামরিক মানুষ নিহতের খবর পাওয়া গেছে।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জাতীয় সার্বভৌমত্বের এই স্পষ্ট লঙ্ঘন এবং এই বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং এটিকে আন্তর্জাতিক আইন, সুপ্রতিবেশীসুলভ নীতি এবং ইসলামী মূল্যবোধের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে।


তথ্যসূত্র:
1.بيان وزارة الدفاع الوطني للإمارة أفغانستان الإسلامية بشأن انتهاك المجال الجوي لأفغانستان من قبل النظام العسكري الباكستاني
– https://tinyurl.com/y6tcerc2
2. 23 Innocents, Including Entire Families, Buried in Rubble After Savage Pakistani Airstrike
– https://tinyurl.com/59mes4np

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদখলদার বিদায়ের পর বদলে গেছে আফগানিস্তান: কাবুল-কান্দাহার মহাসড়কের বাস্তবচিত্র তুলে ধরল নিউইয়র্ক টাইমস
পরবর্তী নিবন্ধমাদারীপুরে সড়কের গাইডওয়ালে কলাগাছের ওপর ইটের গাঁথুনি!