দিল্লিতে হনুমান জয়ন্তী শোভাযাত্রাকালে মসজিদের ছাদে হিন্দুত্ববাদীদের গেরুয়া পতাকা উত্তোলন, উচ্ছৃঙ্খল গানবাজনা ও নাচানাচি

0
51

ভারতে দক্ষিণ-পূর্ব দিল্লির তুঘলকাবাদ এলাকায় হনুমান জয়ন্তী শোভাযাত্রাকালে একটি মসজিদের ছাদে গেরুয়া পতাকা উত্তোলন করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। এই সময় মসজিদের পাশে হিন্দুত্ববাদীরা জড়ো হয়ে তীব্র আওয়াজে গানবাদ্য বাজায় এবং উচ্ছৃঙ্খল ভঙ্গিতে তাদেরকে নাচানাচি করতে দেখা যায়।

গত ১ এপ্রিল বুধবার দুপুর নাগাদ শোভা যাত্রাটি সংশ্লিষ্ট মসজিদ এলাকা অতিক্রমের সময় এই ঘটনা ঘটে।

স্থানীয় মুসলিমরা এই ঘটনায় গভীর উদ্বেগ জানায়। সহিংসতা এড়াতে গেরুয়া পতাকা উত্তোলনকারী ২ হিন্দুত্ববাদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সূত্রমতে, অভিযুক্ত ২ হিন্দুত্ববাদী মসজিদের সীমানা প্রাচীর টপকে ছাদে উঠে, মসজিদের অজু খানার উপর টিনশেড স্থানে তারা গানবাজনার সাথে উচ্ছৃঙ্খলভাবে নাচানাচি করছিল, সেসময় তারা একটি বড় গেরুয়া পতাকা উড়ায়। মসজিদের কাছে জড়ো হয়ে হিন্দুত্ববাদীরা উচ্চ আওয়াজে গানবাদ্য বাজায়। গদা (হনুমানের গদা নামে খ্যাত) হাতে নিয়ে উপস্থিত হিন্দুত্ববাদীদের উগ্র ভঙ্গিতে নাচানাচি করতে দেখা যায়।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ভারতে হনুমান জয়ন্তী ও রামনবমীর মতো হিন্দু ধর্মীয় উৎসব পালনকালে শোভাযাত্রাগুলো মুসলিম বিরোধী উস্কানি সৃষ্টির মাধ্যমে পরিণত হয়েছে।

শোভাযাত্রাকালে মসজিদের ছাদ, গেট বা অজু খানা শেডে আরোহণ করছে হিন্দুত্ববাদীরা। সেখানে গেরুয়া পতাকা উত্তোলন ও উস্কানিমূলক স্লোগান দেওয়ার মতো ঘটনা ঘটছে।

সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, মথুরা ও বিদারের মতো জায়গায় মসজিদ, মাদ্রাসা কিংবা মসজিদ-মাদ্রাসার নিকটবর্তী স্থানে গেরুয়া পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে।

গেরুয়া পতাকা প্রদর্শন হিন্দু ও হিন্দুত্ববাদী প্রতীক হিসেবে ব্যাপকভাবে জড়িত। তাই মসজিদ বা মাদ্রাসায় এই ধরনের ঘটনা মুসলিমদের জন্য প্রকাশ্য উস্কানি বা অসম্মানজনক বলে মনে করছেন বিশ্লেষকগণ।


তথ্যসূত্র:
1.https://tinyurl.com/d4wdufre

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধওসমান হাদির দুই খুনিকে ফেরাতে বাংলাদেশের চিঠির অনুরোধে সাড়া দেয়নি ভারত
পরবর্তী নিবন্ধইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ১৫০ জন ইসরায়েলি আহত