
মুন্সিগঞ্জ ফেসবুকের মন্তব্যের জেরে এক ব্যক্তিকে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া দিয়েছে ছাত্রদলের এক নেতা। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে শহরের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। ফেসবুকে মন্তব্যের জেরে সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের সদস্য সচিব রোকনদ্দৌলা রাফসানের সাথে রাব্বি নামক এক যুবকের ফেসবুকে মন্তব্য প্রথমে বাগ্বিতণ্ডা ও পরে অস্ত্র নিয়ে ধাওয়া দেয়ার ঘটনা ঘটে।
গণমাধ্যমসূত্রে জানা যায়, রাব্বি কেনো মন্তব্য করেছে ছাত্রদল নেতা রাফসান জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে দুইপক্ষের লোকজন জড়ো হলে ছাত্রদল নেতার পক্ষের একজনকে অস্ত্র নিয়ে ধাওয়া করতে দেখা যায়।
এ বিষয়ে রাব্বির পক্ষের একজন অভিযোগ করে জানায়, আমি জুলাই শহীদ সজলের ভাই। সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের জেরে ছাত্রদল নেতা রাব্বিকে মারধর করে দোকান বন্ধের হুমকি দেয় এবং ইসলামপুর এলাকার বাসিন্দা রাজা অস্ত্র নিয়ে ধাওয়া দিয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানায় তিনি।
তথ্যসূত্র:
১। মুন্সিগঞ্জে ফেসবুক মন্তব্যকে ঘিরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া
– https://tinyurl.com/228pe273

